সিলেটSunday , 30 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বড়লেখায় পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি, কারখানা মালিককে জরিমানা

Link Copied!

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:
ভালো কাঁচা মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে দীর্ঘদিন ধরে তা বাজারজাত করা হচ্ছিল। মৌলভীবাজারের বড়লেখায় এমন একটি কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় অবস্থিত ওই কারখানায় এই অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২ টন ভেজাল মরিচ ধ্বংস করা হয়েছে।

Manual5 Ad Code

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি কারখানায় দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে তা বাজারজাত করছিল-এমন খবর পেয়ে রোববার দুপুরে ওই কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় সেখান থেকে প্রায় ২ টন পঁচা মরিচ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

Manual8 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে বাজারজাত করছে। অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ২ টন ভেজাল মরিচ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ধ্বংস করা হয়েছে। কারখানাটির লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইয়ের কর্মকর্তাকে বলা হয়েছে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code