
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবে একটি বিশেষ সভা হয়েছে বলে বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়েছে। তবে এ ধরনের কোনো সভা হয়নি বলে জানিয়েছেন প্রেস ক্লাব সভাপতি এনামুল হক এনাম।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে তিনি বলেন- ‘আমাদের কোনো সভা হয়নি। কিন্তু কিছু সংখ্যক লোক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ করিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে। এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক।’
নিয়মনীতি অনুযায়ী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুমতি ছাড়া কোনো সদস্য সভার আহ্বান করতে পারে না। এটা প্রেসক্লাবের সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান করা হল- বলছিলেন এনাম।
তিনি আরও বলেন- ‘গোলাপগঞ্জ প্রেসক্লাবের পুরাতন ছবি ব্যবহার করে যে নিউজ করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রমে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com