সিলেটসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সড়ক দুর্ঘটনায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের শিক্ষার্থী নিহত

দৈনিক সিলেট কন্ঠ
অক্টোবর ৩১, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরে জৈন্তিয়া গেইট এলাকায় বেপরোয়া লেগুনা (ক্যারিক্যাব) গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত শিশুশিক্ষার্থী ইউসুফ আহমদ (৭) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও কানাইঘাট উপজেলার মানিকগঞ্জে বাউর ভাগপূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাস্তা পারাপারের সময় জাফলংগামী লেগুনা (সিলেট ছ ১১-২২৪৬) গাড়ি ধাক্কা দিলে ইউসুফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউসুফ স্কুল শেষে তার মায়ের সঙ্গেই বাড়ি ফিরছিলো। কিন্তু রাস্তা পারাপারের সময় দ্রুতগামী লেগুনা গাড়ি কেড়ে নিলো তার প্রাণ।