সিলেটTuesday , 1 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটের যেসব এলাকায় মধ্যরাত থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা

Link Copied!

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাত পোহালে সিলেটের দুটি উপজেলা, একটি পৌরসভা এবং ৪ টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন এবং গোয়াইনঘাট উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় নৌ যান ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

নির্বাচন উপলক্ষে সোমবার মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ এবং ৩ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Manual5 Ad Code

এদিকে- মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে বুধবার মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল নৌ যান এবং স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত রাখতে হবে।

Manual6 Ad Code

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশি বিদেশী পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ, ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহনের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Manual5 Ad Code

সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Manual1 Ad Code
Manual5 Ad Code