সিলেটThursday , 3 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চাঁদাবাজির মামলায় নারী ইউপি সদস্য রিমান্ডে

Link Copied!

Manual1 Ad Code

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে চাঁদাবাজির মামলায় ইউনিয়ন প‌রিষ‌দের সংরক্ষিত নারী সদস্য কল্পনা আক্তার জয়ন্তীকে একদিনের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

কল্পনা আক্তার জয়ন্তী সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ অক্টোবর বাঘিল ইউনিয়নের ফৈলার ঘোনা গ্রামের মজনু মিয়ার বিরুদ্ধে সাবেক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে সদর থানায় মামলা করা হয়। সেই মামলা নিষ্পত্তি ও মজনু মিয়ার রিমান্ড মওকুফের জন্য বাঘিল ইউনিয়নের নারী সদস্য কল্পনা আক্তার মজনুর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন। সে অনুযায়ী মজনুর পরিবার এক লাখ টাকা পরিশোধ করলেও বাকি দুই লাখ টাকার জন্য চাপ দেন কল্পনা আক্তার। পরে চাঁদাবাজির অভিযোগে মজনুর মা মর্জিনা বেগম বাদী হয়ে সদর থানায় গত সোমবার (৩১ অক্টোবর) রাতে কল্পনা আক্তার জয়ন্তী ও তার ছেলে মো. জনি মিয়ার বিরুদ্ধে মামলা করেন। প‌রে পুলিশ মঙ্গলবার সকালে কল্পনা‌কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, চাঁদাবা‌জির মামলায় কল্পনা আক্তার‌কে গ্রেপ্তার করা হয়। প‌রে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার অপর আসামি কল্পনার ছেলে জনি মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code