সিলেটবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মাকে নিয়ে বাড়ি ফেরা হলো জকিগঞ্জের না রেদোয়ানের

দৈনিক সিলেট কন্ঠ
নভেম্বর ৩, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
দাদীর শিরণীতে অংশ নিতে সিলেট শহরের বাসা থেকে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন রেদোয়ান আহমদ চৌধুরী। কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। সড়কেই ঝরে গেছে রেদোয়ানের প্রাণ। গুরুতর আহতাবস্থায় মা পান্না বেগমকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ‘সড়কের বাজার পশ্চিম শাহী ঈদগাহ মাদ্রাসা’র সামনে অটোটেম্পু ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

রেদোয়ান সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় রেদোয়ানের মাসহ অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রেদোয়ান আহমদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের মাওলানা আহমদ আল কবীর চৌধুরীর ছেলে। সে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহর থেকে মাকে নিয়ে জকিগঞ্জের গ্রামের বাড়ি ফিরছিলেন রেদোয়ান আহমদ চৌধুরী। সড়কের বাজার এলাকায় অটোটেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রেদোয়ান নিহত হন।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রেদোয়ানের লাশ উদ্ধার করেছে। আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।