সিলেটThursday , 3 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের সাবেক ডিআইজি মিজানকে চাকরি থেকে বরখাস্ত

Link Copied!

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারান্তরীণ ডিআইজি মিজানুর রহমানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তিনি সিলেট রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণায়ের এক প্রজ্ঞাপনে ডিআইজি মিজানকে বরখাস্তের তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ নেয়ার মামলায় ডিআইজি মিজানুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। ৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি করেছিলেন।

মিজান অস্ত্রের মুখে এক নারীকে তুলে নিয়ে বিয়ে করাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হন। তখন তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ২০১৯ সালের ২ জুন মিজানকে আটক করে আদালত তোলা হয়। এসময় আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

Manual6 Ad Code

মিজানের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে- মিজানুর রহমানের (অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি; সাময়িক বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত) বিরুদ্ধে ২০১৯ সালে ৬ জুন দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার তদন্ত শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ একাধিক অভিযোগে চার্জশিট দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে। সেহেতু, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪২(১) ধারা অনুযায়ী মো. মিজানুর রহমানকে গত ২৩ ফেব্রুয়ারি থেকে চাকরি হতে বরখাস্ত করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code