সিলেটSaturday , 5 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি : বুলু

Link Copied!

Manual5 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি। আইনে নয়, বরং শেখ হাসিনার আঙুলের ইশারায় সাজা হয়েছে তার। নিরপরাধ বেগম খালেদা জিয়াকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে তার বিচার জনতার আদালতে হবে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করতে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনার বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়া, তার সঙ্গে আপস করা। এছাড়া শেখ হাসিনার বাঁচার কোনো উপায় নেই।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, দেশব্যাপী সরকারের দুর্নীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। তারা এ থেকে মুক্তি চায়। তাই বিএনপির গণসমাবেশে কেবল বিএনপির কর্মীই নন, বরং লাখো জনতার ঢল নামছে। কুমিল্লার গণসমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন বুলু।

Manual7 Ad Code

বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে আয়োজিত এ সভায় জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাইদ।

Manual5 Ad Code

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code
Manual4 Ad Code