সিলেটSaturday , 5 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা

Link Copied!

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে দলটির নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বহরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে ইশরাক হোসেন অক্ষত থাকলেও গাড়িতে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার জেলার গৌরনদীর মহিলাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে এদিন সকালে বিভাগীয় গণসমাবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এ সদস্য।

Manual4 Ad Code

জানা গেছে, এ হামলায় ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাঙচুর করা হয় তার পেছনে থাকা বহরের বেশ কয়েকটি গাড়ি। এ সময় সেসব গাড়িতে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন।

হামলায় আহতরা হলেন, ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা কর্মী মো. রাসেল, মো. বাবুল, খোকম, ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা, ইমরান ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন প্রমুখ।

গাড়ি বহরে হামলার বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে। কাপুরুষের মতো রাতের আধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে। কিন্তু আমরা দমে যাবার পাত্র নই। সকল বাধা মোকাবিলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি।

Manual4 Ad Code

তিনি বলেন, যত হামলায় করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতা-কর্মীদের দমাতে পারবেনা।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code