সিলেটSunday , 6 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চুপিসারে হাইকোর্টে হিরো আলম

Link Copied!

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম গোপনে হাইকোর্টে এসেছিলেন। পরিচয় লুকাতে মাস্ক পরে ছিলেন তিনি।

রোববার (৬ বিকেল) সাড়ে ৩টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে দেখা হয় হিরো আলমের। সাংবাদিক পরিচয় জানতেই চমকে উঠেন তিনি। কি কারণে হাইকোর্টে এসেছেন এ প্রশ্নের জবাব দিতে সংকোচ বোধ করছিলেন। পরে তিনি বলেন, পারিবারিক একটা ঝামেলার কারণে আইনি পরামর্শ নিতে এসেছি।

Manual1 Ad Code

আবার কথা ঘুরিয়ে হিরো আলম বলেন, একটা মেয়ের উপকার করার জন্য এসেছি। মেয়েটা আমার আত্মীয় হন। তার জন্য আইনি পরামর্শ নিতে আইনজীবীর কাছে এসেছি।

Manual6 Ad Code

এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, মানুষের জীবনে একবার ভাইরাল হওয়ার শখ থাকে। আমি তো প্রতিমাসে ভাইরাল হই। এ সময় হিরো আলমের সঙ্গীরা তাকে সাক্ষাৎকার দিতে বারণ করেন। এরপর দ্রুত সটকে পড়েন হিরো আলম।

Manual1 Ad Code
Manual5 Ad Code