সিলেটSunday , 6 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গোলাগুলি, আহত ১০

Link Copied!

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরের কেনসিংটন এবং অ্যালেগেনি এলাকায় এই ঘটনা ঘটে।

রোববার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual3 Ad Code

এতে বলা হয়, শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন এবং অ্যালেগেনি এলাকায় অন্তত ১০ জনকে গুলি করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস অনুমোদিত একটি নিউজ চ্যানেল জানিয়েছে।

Manual5 Ad Code

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনায় আহতদের অনেকের আঘাত বেশ গুরুতর এবং তাদেরকে বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Manual2 Ad Code

হামলায় আহত ভুক্তভোগীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এছাড়া ঘটনার বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে ফিলাডেলফিয়া পুলিশের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Manual1 Ad Code
Manual7 Ad Code