
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ নভেম্বর) সকালে মোগলাবাজার থানাপুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- মহানগরীর ২৬ নং ওয়ার্ডের বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে সকাল পৌনে ৮টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com