সিলেটMonday , 7 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কুলাউড়ায় স্ত্রী-সন্তান রেখে বাল্যবিয়ে, যুবক কারাগারে

Link Copied!

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী-সন্তান রেখে বাল্যবিয়ে করায় রুমন আহমদ (২৮) নামের এক যুবককে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রুমন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

Manual5 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রুমন ঘরে স্ত্রী-সন্তান রেখে টিলাগাঁও ইউনিয়নের একটি ১৪ বছরের মেয়েকে গত দুইমাস আগে বিয়ে করে। ওই মেয়ের মা রোববার সকালে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানালে তিনি দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান।

Manual2 Ad Code

বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থল পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুমনকে বাল্যবিয়ে করার অপরাধে একমাসের কারাদণ্ড প্রদান করেন।

Manual2 Ad Code

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।

Manual1 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, রুমনের স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে। তারপরও রুমন বাল্যবিয়ে করার অপরাধে তাকে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেইসাথে মুচলেকা দিয়ে ওই মেয়েকে তার মা নিয়ে যান।

তিনি আরও জানান, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সমাজের প্রতিটি নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে। তবেই সমাজের উন্নয়ন সম্ভব।

Manual1 Ad Code
Manual5 Ad Code