
ক্রীড়া প্রতিবেদক:
গেল বুধবার ভারত ম্যাচের পর আবারো রোববার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আম্পায়ারের এক সিদ্ধান্ত গেল বাংলাদেশের বিপক্ষে।
সাকিব আল হাসানের আউটে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তটা রীতিমতো আলোচনার জন্মই দিয়েছে। তবে সাকিবকে আউট করা পাকিস্তানি বোলার সেই শাদাব খান জানালেন, বোলাররা তাদের কাজ করেছে। কন্ডিশন কাজে লাগিয়ে বোলাররা বল করেছে।
রোববার অ্যাডিলেডে প্রথম ইনিংস শেষে শাদাবকে কথা বলতে দেখা যায়। তখন তিনি বলেন, ‘বোলাররা তাদের কাজ করেছে। কন্ডিশন কাজে লাগিয়ে বোলাররা বল করেছে। সাকিবের বেলায় আম্পায়ার আউট দিয়েছে, অর্থাৎ এটি আউট ছিল।’
এর আগে টাইগার দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত জানান আমার কাছে, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, আউট হয়নি। সিদ্ধান্ত আম্পায়ারের, এর ওপরে কিছু বলার নেই।
শান্ত বলেন, ‘আমার কাছে, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, আউট হয়নি। সিদ্ধান্ত আম্পায়ারের, এর ওপরে কিছু বলার নেই।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com