সিলেটTuesday , 8 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে আজ ৫টা ৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু

Link Copied!

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
পূর্ণ চন্দ্রগ্রহণ মঙ্গলবার (০৮ নভেম্বর) ঘটবে। এটা হবে বছরের শেষ চন্দগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ আবার দেখা যাবে আড়াই বছর পর। সিলেটে শুরু হবে ৫টা ৫ মিনিট ৬ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৭টা ৫০ মিনিট ১২ সেকেন্ডে।

আবহাওয়া পরিষ্কার থাকলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও। রাজধানীসহ দেশের সকল বিভাগীয় শহরে গ্রহণটি দেখা যাবে।

Manual4 Ad Code

জেনে নিন কোন বিভাগে কখন দেখা যাবে এই চন্দ্রগ্রহণ:

Manual3 Ad Code

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চন্দ্রগ্রহণটি ঢাকা বিভাগীয় শহরে ৫টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হবে এবং শেষ হবে রাত ৭টা ৫৭ মিনিট ৫৪ সেকেন্ডে।

ময়মনসিংহে ৫টা ১১ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে রাত ৭টা ৫৬ মিনিট ১৮ সেকেন্ডে।

চট্রগ্রামে ৫টা ৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু এবং শেষ রাত ৭টা ৫৪ মিনিট ২৪ সেকেন্ডে।

সিলেটে শুরু হবে ৫টা ৫ মিনিট ৬ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৭টা ৫০ মিনিট ১২ সেকেন্ডে।

Manual8 Ad Code

খুলনায় ৫টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হবে এবং শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

বরিশালে শুরু ৫টা ১৪ মিনিট ২৪ সেকেন্ডে, শেষ রাত ৭টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে।

রাজশাহীতে ৫টা ১৮ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং শেষ হবে রাত ৮টা ৩ মিনিট ৪২ সেকেন্ডে।

রংপুর বিভাগে ৫টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হবে এবং শেষ হবে রাত ৮টা ৩৬ সেকেন্ডে।

Manual4 Ad Code

মঙ্গলবার এই পূর্ণ চন্দ্রগ্রহণটি শুরু হবে বিকাল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ড। চন্দ্রগ্রহণটির গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের অশান ভিউ থেকে উত্তর প্রশান্ত মহাসাগর পর্যন্ত। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকাল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। চাঁদের নির্গমন ঘটবে ৫টা ৪২ মিনিটে।

উল্লেখ্য, চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। যখন এই সরলরেখায় পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে। এই সময় পৃথিবী সূর্যকে আংশিক ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে আংশিক দেখা যায় না একে আংশিক চন্দ্রগ্রহণ বলে। আর পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে পুরোপুরি দেখা যায় না তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়।

Manual1 Ad Code
Manual2 Ad Code