
স্টাফ রিপোর্টার:
সিলেটে আদালত প্রাঙ্গনে স্ট্রোক করে মারা গেছেন তরুণ আইনজীবী মো. সালমান সিদ্দিকী আদনান। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আদনান সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি জকিগঞ্জে। তার বাবার নাম আখলাছ আলী। আদনান সিলেট নগরীর শেরুলিবাগ এলাকায় বসবাস করছিলেন।
আইনজীবীরা জানান, অন্যান্য দিনের মতো আজও কর্মস্থল সিলেট আদালত প্রাঙ্গনে আসেন সালমান সিদ্দিকী আদনান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্ট্রোক করে লুটিয়ে পড়েন।
পরে সহকর্মীরা তাকে দ্রুত পার্কভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com