
স্টাফ রিপোর্টার:
আগামী ১৯ নভেম্বর সিলেটে গণসমাবেশ আহ্বান করেছে বিএনপি। নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এই গণসমাবেশ হবে। এর ঠিক আগের দিন সাধারণ সভা ডেকেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
তারা জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ৬ নভেম্বর সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, গতকাল শনিবার রাতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ ও সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে সেখানে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com