সিলেটTuesday , 15 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিপিএলে খুলনার আইকন তামিম ইকবাল

Link Copied!

Manual2 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। যার প্রভাবে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সবশেষ ক্রিকেটার হিসেবে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সে যুক্ত হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

এমনকি দলটির আইকন ক্রিকেটারও বাঁহাতি এই ওপেনার। আজ মঙ্গলবার খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় বিষয়টি নিশ্চিত করেছে একট ভিডিও প্রকাশ করে। ক্যাপশনে তারা লিখেছে, ‘আসুন আমরা জনাব খান সাহেব দ্য ড্যাশার, তামিম ইকবালকে স্বাগত জানাই। তিনি প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের প্রথম অফিসিয়াল খেলোয়াড়। তিনি আমাদের দলের আইকন প্লেয়ারও।’

Manual2 Ad Code

এদিকে ড্রাফটের আগেই বিদেশী তারকা কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানি তারকা শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে। রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে।

এছাড়া সিলেট স্ট্রাইকার্সের অধিনাযকের দায়িত্বে মাশরাফি বিন মর্তুজার সাথে বিদেশী হিসেবে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিসকে। ফরচুন বরিশাল ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। সঙ্গে ক্রিস গেইল, রাহকিম কর্নওয়াল, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ইফতিখারকে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code