
স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা তিনজনই বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিল শহরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে গোলাগুলির পরপরই ক্যাম্পাসে থাকা সবাইকে নিজ নিজ অবস্থানে চলে যেতে বলা হয়। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। পরে সন্দেহভাজন বন্দুকধারী ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র (২২) নামের একজনকে আটক করা হয়। তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।
বন্দুক হামলায় নিহতরা হলেন, ভার্জিনিয়া বিচের বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, ফ্লোরিডার মায়ামির বাসিন্দা ও চতুর্থ বর্ষের ছাত্র ডি’শন পেরি এবং দক্ষিণ ক্যারোলিনার রিচ হিল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।
পুলিশ বলছে, নিহতদের মৃতদেহ একটি চার্টার বাসের ভেতরে পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com