
বিনোদন ডেস্ক:
বর্ষীয়ান অভিনেতা শাহীনুর সরোয়ার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খাগড়াছড়ির একটি পাহাড়ে শুটিংয়ের মাঝেই মারা যান এ অভিনেতা। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শাহীনুর সরোয়ার চট্টগ্রামের ‘প্রতিনিধি নাট্য সম্প্রদায়’-এর কর্মী, মঞ্চ, টিভি, চলচ্চিত্র অভিনেতা ও মেকাপ আর্টিস্ট হিসেবে সবার প্রিয় ছিলেন।
শাহীনুর সরোয়ার চলচ্চিত্র শুটিং সংক্রান্ত কাজে গত কয়েকদিন ধরে খাগড়াছড়িতে অবস্থান করছিলেন। ‘বলী’ (দ্য রেসলার) নামের একটি সিনেমায় ছোট একটি চরিত্র অভিনয় করতে এসেছিলেন তিনি।
চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শাহীনুর সরোয়ার। কানাডার টরন্টোতে এই মুহূর্তে ‘বলী’ (দ্য রেসলার) ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com