সিলেটSaturday , 19 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

Link Copied!

Manual7 Ad Code

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটে। নাবিল একই বাড়ির মুরাদ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাবিল একটি বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে ওঠে। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে সে খুঁটি থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাব।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্র মারা গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code