সিলেটTuesday , 22 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

Link Copied!

Manual7 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মনসুর আহমদ (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনসুর উপজেলার সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আশিকুর রহমানকে (১৫) আটক করা হয়েছে। আটক আশিকুর একই বাড়ির মৃত তেরা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আশিকুর রহমানের সঙ্গে মনসুরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার সূত্র ধরে রোববার সন্ধ্যার পরে মাজবন্দ মসজিদের পাশে আশিকুর ও মনসুরের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মনসুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আশিক। মনসুরের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদসহ স্থানীয়রা অভিযুক্ত আশিকুরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

Manual8 Ad Code

ইউপি সদস্য শামীম আহমদ বলেন, ঘটনার পরপরই তিনি অভিযুক্ত আশিকুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

Manual6 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতিকুর রহমান বলেন, মনসুরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার দেহের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ছুরিকাঘাত আছে।

Manual1 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, বাড়ির পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে চাচাতো ভাই আশিকুর উপর্যুপরি ছুরিকাঘাতে মনসুর খুন হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আশিকুরকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code
Manual6 Ad Code