সিলেটThursday , 24 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

খেলল কানাডা, জিতল বেলজিয়াম ০-১ গোলে

Link Copied!

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
দোহা শহরের মধ্যেই অবস্থিত আহমেদ বিন আলী স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে উপস্থিত সকলে কানাডার নৈপুণ্য অভিভূত। যদিও শেষ পর্যন্ত বিশ্ব র‍্যাংকিংয়ে ২ নম্বর দল বেলজিয়ামই ম্যাচ জিতেছে। ১-০ গোলে রবার্তো মাটিনেজের দল কানাডাকে হারায়।

ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পায় কানাডা। রেফারি প্রথমে এড়িয়ে গেলেও ভিএআর পেনাল্টি দেয়৷ বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাসকো হলুদ কার্ড দেখেন। কানাডর আলফোনসো ডেভিস মিস করেন গোল। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কর্তোয়া।

Manual1 Ad Code

প্রথমার্ধের ৪৪ মিনিটে অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাতসুয়াইর শটে গোল পায় বেলজিয়াম৷ ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

Manual8 Ad Code

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেলজিয়াম প্রথম দিকে বেশ আক্রমণ করলেও গোল পায়নি। অন্য দিকে কানাডা সমতা আনার সুযোগ হাতছাড়া করে। ফলে বেলজিয়াম ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

Manual1 Ad Code
Manual7 Ad Code