সিলেটThursday , 24 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

খেলা হবে শব্দটি ‘পলিটিকাল হিউমার’ : ওবায়দুল কাদের

Link Copied!

Manual3 Ad Code

যশোর প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্রে রূপ নেবে। করোনার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম জনসভায় সশরীরে অংশ নিচ্ছেন।

বুধবার (২৩ নভেম্বর) রাতে যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামের জনসভাস্থল পরিদর্শন সময় এসব কথা বলেন তিনি।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, পদ্মা সেতু আজ দূরকে কাছে নিয়ে এসেছে। যশোর, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে কাছে নিয়ে এসেছে। সম্প্রতি মধুমতি সেতু উদ্বোধনের কারণে এই যাত্রা আরও সহজ হয়েছে।

Manual6 Ad Code

জনসভায় আওয়ামী লীগ সভাপতি উন্নয়ন নিয়ে কথা বলবেন জানিয়ে তিনি বলেন, নেত্রী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন। জনগণের জন্য তিনি কী করেছেন, কী করবেন, তার স্বপ্ন কী- মানুষের চোখের ভাষা, মনের ভাষা নিয়ে কথা বলবেন।

ওবায়দুল কাদের বলেন, সিলেটে বন্যাদুর্গতদের সহায়তা করতে গিয়েছিলেন। সেখানে তিনি হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছিলেন। তবে সেখানে তিনি কোনো জনসভায় অংশ নেননি। এই প্রথম জনসভা হচ্ছে, এরপর চট্টগ্রাম, তারপর কক্সবাজারে জনসভা হবে। আমরা আমাদের জনসভা করছি, নেত্রী জনগণের কাছে যাচ্ছেন।

Manual8 Ad Code

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলা হবে’ শব্দটা একটি ‘পলিটিকাল হিউমার’। খেলা হবে মারামারি কিংবা পাল্টা-পাল্টি করার জন্য নয়। এটায় আমাদের কর্মীরা চাঙা হবে, জনগণ উজ্জীবিত হবে; এটা তো জনগণ ইতোমধ্যে গ্রহণ করে নিয়েছে। জনগণ যেটা পছন্দ করে, সেটা বলতে অসুবিধা কী! এ নিয়ে জাতীয় সংসদের একজন সদস্য কটাক্ষ করেছেন।

Manual1 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার প্রমুখ।

Manual1 Ad Code
Manual3 Ad Code