
স্টাফ রিপোর্টার:
সিলেটগামী পারাবত এক্সপ্রেসের চাকায় কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি যাত্রা বিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৪০ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে মারা যান।
তিনি বলেন- নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে সহায়তা করছে পিবিআই।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com