সিলেটSunday , 27 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ, প্রস্তাব স্থগিত

Link Copied!

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে প্রস্তাবিত দুই বিভাগ আপাতত গঠিত হচ্ছে না। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ওঠা এ সংক্রান্ত দুটি প্রস্তাব আজ চলতি বছরের জন্য স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার ১১৮তম সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, নতুন বিভাগ বাস্তবায়ন করতে হলে নতুন নতুন অনেক দপ্তর লাগবে। এজন্য কোটি-কোটি টাকা ব্যয় করতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এ সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করতে এ দুই প্রস্তাব তৈরি করা হয়েছিল।

বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা বিভাগ গঠনের প্রস্তাব রয়েছে। আর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর— এই ছয় জেলা মিলে হবে মেঘনা বিভাগ।

Manual7 Ad Code

নতুন বিভাগ গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে অনুমোদন করতে হয়। সেখানে কমিটি অনুমোদন দিলে আলোর মুখ দেখবে পদ্মা ও মেঘনা বিভাগ। আপাতত এক বছরের জন্য তা পিছিয়ে গেল।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code