সিলেটমঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ধানক্ষেতে যুবকের লাশ, নেপথ্যে ‘পরকীয়া’!

দৈনিক সিলেট কন্ঠ
নভেম্বর ২৯, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাটের ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে- প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখণ্ড গ্রামের মাঠ থেকে মঈন উদ্দিন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি এ গ্রামের সফিক আহমদের ছেলে।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। পরকীয়ার জেরে মঈনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওসি বলেন- লাশের ময়না তদন্ত শেষে পরিবারের হস্তান্তর করা হয়েছে।