সিলেটTuesday , 29 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শেখঘাটে সুরমা নদী থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

Link Copied!

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শেখঘাটস্থ সুরমা নদী থেকে এক যুবকের (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার জরুরি নম্বরে ফোন করে নদীতে একটি লাশ ভাসছে বলে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মৃতদেহের পরনের প্যান্টের পকেট থেকে ১টি এনআইডি কার্ড (২৬১৩৮৯৪২৮৩৬১০) যাওয়া গেছে। এনআইডি কার্ডে তার নাম মো. ফয়সল আহমদ। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কুশিয়ারবাগ এলাকার আব্দুল মোতলিব ও আখি বেগমের ছেলে। এনআইডি কার্ডের সাথে একটি চিরকুটে মা আখি বেগমের মোবাইল নম্বর (০১৭৭৯-৭৫০৮৮২) দেয়া রয়েছে। তবে লাশ পঁচাগলিত হওয়ায় আঙ্গুলের চাপ নেওয়ার কোন অবস্থা না থাকায় ব্যক্তির সাথে এনআইডি মিলানো সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

Manual6 Ad Code

লাশের পরিচয় জানতে স্বজনদের সিলেট কোতোয়ালী থাকার ডিউটি অফিসারের ০১৩২০-০৬৭৫৭৩ নম্বরে অথবা এসআই মো. আজিজুল হক (০১৭৫৯-৫৭৭৬০২) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code