
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট্রের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্ট্রের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন।
মুন আরো জানান, ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশকিছু নির্দেশনা দেন শেখ হাসিনা।
ট্রাস্টের সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, নজরুল ইসলাম খান এ সময় সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com