সিলেটThursday , 1 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জামিন পেলেন সিলেট মহানগর বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

Link Copied!

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

নিশ্চিত করেছেন বদরুজ্জামান সেলিমের আইনজীবী মো. আল আসলাম মুমিন।

Manual6 Ad Code

২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় গত রোববার (২৭ নভেম্বর) সকালে বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual8 Ad Code

এর আগে ওই মামলায় সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেলিম বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন। দেশে ফেরার পর রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।

Manual6 Ad Code

সিলেট মহানগর বিএনপি সূত্র জানায়- বদরুজ্জামান সেলিম শারীরিকভাবে বেশ অসুস্থ, তাঁর হার্টে রিং পরানো হয়েছে। এসব চিকিৎসার জন্য সেলিম বিদেশে ছিলেন। তাই আদালতে হাজির হতে না পারায় সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Manual1 Ad Code
Manual4 Ad Code