সিলেটMonday , 5 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ফারদিন হত্যার মোটিভ-প্রকৃত জড়িতদের খুঁজছে র‌্যাব

Link Copied!

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনার তদন্তে অগ্রগতি আছে। এ ঘটনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো ছায়া তদন্ত করছে র‌্যাব। আমরা খুনের মোটিভ ও প্রকৃত দোষীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে কাজ করছি।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Manual2 Ad Code

তিনি বলেন, ফারদিন হত্যাকাণ্ড সম্পর্কিত ডিজিটাল ফুটেজ পেয়েছি তথ্যপ্রযুক্তিগত সহায়তায়। হত্যাকাণ্ডের পূর্বে তার (ফারদিনের) যেসব জায়গায় বিচরণ ছিল সেসব স্থানে যারা ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আমরাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একই উদ্দেশে কাজ করছে, সেটা হচ্ছে ফারদিন হত্যার মোটিভ কি তা উদঘাটনের চেষ্টা করছি। আমরা এই হত্যায় প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি। ফারদিন হত্যার তদন্তে আমাদের অগ্রগতি আছে। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করে যাচ্ছি।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code