
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পতনউষার ইউনিয়নের ওসমান গড় এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় উপ সহকারি পরিদর্শক এনামুল হককে নিয়ে অভিযান চালিয়ে শ্রীসূর্য নোয়াগাও গ্রামের আজমল আলীর ছেলে মাদক ব্যবসায়ি সুলতান মিয়া (৩০) কে আটক করা হয়। এ সময় তারদেহ তাল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com