
কুলাউড়া প্রতিনিধি:
সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় থানাপুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল হাসেমের ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ রোববার কুলাউড়া পৌরসভা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে রুবেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে ওসি আব্দুছ ছালেক বলেন, রুবেল দীর্ঘদিন থেকে পলাতক ছিল। কুলাউড়ায় সম্প্রতি কয়েকটি মোটরসাইকেল চুরির কিছু তথ্য তার কাছে পাওয়া গেছে। তাকে রিমান্ডের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলাও রয়েছে। তাকে গ্রেপ্তারের পর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com