
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলায় ১৫ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সরকারের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ হুইল চেয়ারগুলো বিতরণ করেছে।
সোমবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন।
এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হবিগঞ্জ কার্যালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুদীপ্ত পাল ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. অসীমা রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপকারভোগী ও তাদের স্বজনদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা ও প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি অঞ্চলে প্রতিবন্ধীদের নানা রকমের সহযোগিতা ও সেবা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে ফিজিওথেরাপী দেওয়া হচ্ছে।
এ সময় সঠিকভাবে এ সেবাগুলো অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com