সিলেটTuesday , 6 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জার্মানিতে স্কুলে যাওয়ার পথে ছুরি হামলা, স্কুলছাত্রী নিহত

Link Copied!

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানিতে ছুরি হামলায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত ওই স্কুলছাত্রীর বয়স ১৪ বছর। এছাড়া এই ঘটনায় ১৩ বছর বয়সী আরেক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। জার্মানির দক্ষিণাঞ্চলে একটি এলাকায় ভুক্তভোগীরা স্কুলে যাওয়ার সময় এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

জার্মান পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি সোমবার সকালে দক্ষিণ জার্মানির ইলারকির্চবার্গ গ্রামের একটি শরণার্থী আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। পরে হাসপাতালে মারা যায় ১৪ বছর বয়সী ওই স্কুলছাত্রী।

Manual3 Ad Code

এই ঘটনায় জার্মান পুলিশ ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ওই ব্যক্তি ইরিত্রিয়ার নাগরিক এবং তিনি জার্মানির আশ্রয়প্রার্থী।

Manual8 Ad Code

বিবিসি বলছে, ছুরি হামলার ঘটনার পর কর্মকর্তারা ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনে তল্লাশি চালায় এবং অভিযুক্তকে একটি ছুরি-সহ আটক করে। ওই ছুরিটি হামলায় ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া আরও দুইজনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

সন্দেহভাজন ব্যক্তি হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে বিবিসি।

Manual4 Ad Code

এদিকে এক বিবৃতিতে বিদেশি নাগরিক বা আশ্রয়প্রার্থীদের সন্দেহ করতে এই ঘটনাটিকে ব্যবহার না করার জন্য জনগণকে অনুরোধ করেছে পুলিশ। পুলিশের মুখপাত্র উলফগ্যাং জুর্গেনস সাংবাদিকদের বলেছেন, ‘এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই এখন পর্যন্ত সম্পূর্ণ অস্পষ্ট।’

এছাড়া হামলায় আহত ১৩ বছর বয়সী মেয়েটি তার আঘাত থেকে সেরে উঠছে। তার আঘাত আশঙ্কাজনক নয় বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

বিবিসি বলছে, দক্ষিণ জার্মানির ছোট একটি শহর ইলারকির্চবার্গ। ২০১৫ সালের আদমশুমারি অনুসারে ছোট এই শহরের জনসংখ্যা ৫ হাজারেরও কম। সেখানকার মেয়র মার্কাস হেউসলার বলেছেন, এই ঘটনায় শহরের সবাই হতবাক।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফয়েসার বলেছেন, ‘ভয়াবহ এই খবর’ তাকে নাড়া দিয়েছে।

Manual1 Ad Code
Manual3 Ad Code