সিলেটTuesday , 6 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে ঘুমের মধ্যে পুড়ে অঙ্গার পুলিশ সদস্য

Link Copied!

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমদ মন্টি (৩২) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ভোরে শহরের ২ নম্বর পুল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রুবেল জেলা ট্রাফিক পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের নিজপাট গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামে এক ব্যক্তির বাসায় ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয়রা ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন। যে কারণে তিনি আগুন লেগেছে বুঝতে পারেননি।

Manual1 Ad Code
Manual2 Ad Code