সিলেটWednesday , 7 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দিনাজপুরে বাসে মোটরসাইকেলের ধাক্কা, নারীসহ নিহত ২

Link Copied!

Manual3 Ad Code

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বিআরটিসি বাসে মোটরসাইকেলের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা (৩৮) এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম (২৮)।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, নিহত দুইজন স্বামী-স্ত্রী কি না জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৮ হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code