সিলেটWednesday , 7 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

Link Copied!

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপিকে পল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়ে হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।’

Manual3 Ad Code

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি। পরে তা আমরা সেটি না করে দিয়েছি।

অন্য প্রশ্নের জবাবে মতিঝিল বিভাগের ডিসি বলেন, গতরাতেও বিএনপিকে বলেছি সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করবেন। সেখানে সমস্যা হলে আমরা আলোচনা করে সমাধান করব। পল্টনে উন্মুক্ত জায়গায় সমাবেশ করতে দেওয়া হবে না। অনুমোদনহীন বা বিনাঅনুমতিতে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।

Manual1 Ad Code

এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এই কর্মকর্তা এ তথ্য জানান।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code