সিলেটWednesday , 7 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

পছন্দনীয় স্থানের প্রস্তাব না পেলে নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি

Link Copied!

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকার গ্রহণযোগ্য ও পছন্দনীয় স্থানের প্রস্তাব না করলে বিএনপি আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশের স্থানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপির পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি না দিলে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব আওয়ামী লীগকে দিতে হবে।

বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় গ্রেপ্তার, জুলুম, বাধা বিপত্তি উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশ সফল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, সরকার অহেতুক আতঙ্কিত অবস্থায় আছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে ব্যবহার করে সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করছে। নেতা-কর্মীদের বাসায় বাসায় হানা দিচ্ছে।

Manual2 Ad Code

মির্জা আব্বাস আরও বলেন, বিএনপির সার্থকতা হচ্ছে- সরকারকে নির্ঘুম করতে পেরেছে। ছাত্রলীগের সমাবেশের সময় বিভিন্ন রাস্তা বন্ধ করছে পুলিশ। অথচ বিএনপির বিষয়ে অন্য আচরণ করছে।

Manual2 Ad Code

বিএনপির পক্ষ সমাবেশের জন্য যে জায়গায় আবেদন করা হয়েছে সেখানেই সমাবেশ হবে বলে জানান মির্জা আব্বাস। তিনি বলেন, এটা শান্তিপূর্ণ কর্মসূচি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। যদি বাধা সৃষ্টি করা হয় যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। যদি বোমাবাজি বা সহিংসতার ঘটনা ঘটলেও সেগুলো আওয়ামী লীগ করবে। যত কথাই বলা হোক ১০ ডিসেম্বর সমাবেশ হবে।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের পক্ষ থেকে আগে আগুন সন্ত্রাস করেছে। এখন সরকার আগাম বলে, নিজেরা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করবে। তবে কিছু ঘটলে তা সরকারের ওপর বর্তাবে।

Manual1 Ad Code
Manual4 Ad Code