
আদালত প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কারাগারে আটক থাকা পাঁচ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে শামস, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ও সবুর ওরফে সাদ।
এদিন পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোসহ প্রত্যেকের ১৫ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক মুহাম্মদ মুসাদ্দিমুল হক।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে এ মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক মুসাদ্দিমূল হক উল্লেখ করেন, গত ২০ নভেম্বর সিজেএম আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলায় গ্রেপ্তার ও পলাতক আসামিরা কি উদ্দেশ্যে একত্রিত হয়েছিল তা জানতে ও পলাতক আসামিদের শনাক্ত করা এবং অর্থায়নের উৎস জানতে তাদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ করতে ১৫ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com