
আদালত প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তারা।
এদিন সকাল ৮টার দিকে আদালতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গায়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। আদালতের সময় সকাল সাড়ে ৯টায় হওয়ায় তারা আইনজীবীর চেম্বারে অবস্থান নেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।
২০১৯ সালের ডিসেম্বর মাসের শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় এদিন তারা হাজিরা দেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com