সিলেটশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সমাবেশ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

দৈনিক সিলেট কন্ঠ
ডিসেম্বর ১০, ২০২২ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির সাতজন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিএনপির সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গোলাপবাগ মাঠ ছাপিয়ে মানিকনগর বিশ্বরোড, ধলপুর রোডসহ কমলাপুর থেকে হানিফ ফ্লাইওভারের রাস্তা বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে। একের পর এক মিছিল নিয়ে তারা আসছেন সমাবেশস্থলের উদ্দেশে।

শনিবার দুপুর দিকে দেখা যায়, যাত্রাবাড়ী থেকে টিটিপাড়া মোড় হয়ে বাসাবো পর্যন্ত পুরো এলাকা লোকেলোকারণ্য। এখন পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের উদ্দেশে আসছেন নেতাকর্মীরা।

এ ছাড়া, কমলাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে মিছিল করতে করতে বিএনপি নেতাকর্মীদের আসতে দেখা যায়।