
স্টাফ রিপোর্টার:
প্রাথমিকও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে। এমন সময়ে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করছে কিনা, তা দেখতে আশ্রয়ণকেন্দ্রে গেলেন বিয়ানীবাজারের সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ তিনি বিয়ানীবাজার পৌরশহরের পন্ডিতপাড়ায় অবস্থিত আশ্রয়কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় সেখানকার প্রতিটি ঘরে গিয়ে পরীক্ষার্থীদের লেখাপড়া সম্পর্কে খোঁজ নেন তিনি।
আশ্রয়নকেন্দ্রের বসবাসরতরা জানান, এ্যাসিল্যান্ড (উপজেলা সহকারি কমিশনার-ভূমি) প্রতিটি ঘরে গিয়ে বাচ্চাদের পড়ালেখার খবর নিয়েছেন। অনেক বাচ্চাকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, তাও বুঝিয়ে দেন তিনি। কোন বাচ্চাকে পড়া বলতে বলেছেন আবার কোনটিকে লেখা দিয়েও পরখ করেছেন।
উপজেলা সহকারি কমিশনার-ভূমি তানিয়া আক্তার জানান, বার্ষিক পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে আশ্রয়কেন্দ্রে যাই। সেখানে তাদের সাথে কথা বলি। কারো পরামর্শে নয়, মনের তাগিদে গিয়ে দেখি বাচ্চারা কেমন করছে। তিনি বলেন, অনেক শিক্ষার্থী লিখে দেখিয়েছে। কেউ পড়া বলে হয়েছে কিনা জানতে চেয়েছে।
তিনি আরো বলেন, আশ্রয়কেন্দ্রের অনেক তরুণী লেখাপড়া বাদ দিলেও সেলাই প্রশিক্ষণ নিয়েছে। তারা কিছুটা আয়-রোজগার করছে। আসলে সেখানকার মানুষের চালচলন আর মানষিক তৃপ্তি দেখে সময়টা খুব ভালো কেটেছে। আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা জাতির জনক এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মনে গেঁথে রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com