
সাভার প্রতিনিধি
সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সাভারের ডগরমোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা ঘটে।
নিহত হাসান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থেকে মনিরের জুতার কারখানায় চাকরি করতেন। তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন বলে জানা গেছে। তবে আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। হত্যাকারীরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সাভারের ডগড়মোরা শফিকের দোকানে বড় পর্দায় সবাই খেলা দেখছিল। হাসান ব্রাজিলের সমর্থন নিয়ে সেখানে খেলা দেখছিলেন। এ সময় আর্জেন্টিনার সাপোর্টার কিশোর গ্যাংয়ের এক সদস্যের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। খেলা শেষে হাসান মনিরের জুতার কারখানায় চলে যায়। পরে কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যরা তাকে কারখানা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে কারখানার সামনে ফেলে রেখে চলে যায়। পরে হাসানকে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজের ইমার্জেন্সি ডাক্তার জানান, রাত ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে আনা হয় হাসানকে। তার কোমরে দুটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে সাভারের ডগড়মোরা এলাকা। তার সঙ্গে কয়েকজন বন্ধ এসেছিল।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা অভিযানে আছি বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com