সিলেটরবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

দৈনিক সিলেট কন্ঠ
ডিসেম্বর ১১, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

চাকরি ডেস্ক:
সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজেএসসিয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৬৩ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। এক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা ২০ বা ২১ জন করে। এ পরীক্ষা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে বিধি অনুযায়ী পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।