
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান’কে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্ব আগামীর সকল আন্দোলন সংগ্রামে সিলেট জেলা ছাত্রলীগ রাজপথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, অপশক্তির ছায়াটুকুও আমরা জনগণের জানমালের উপর আসতে দিবো না। দেশবিরোধী শক্তিরা কোনো নৈরাজ্য করতে চাইলে আমরা তা প্রতিহত করতে তৈরী আছি। বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ সকল প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সিলেট জেলা ছাত্রলীগ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com