সিলেটরবিবার , ২৫ ডিসেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে এসএসসিতে ফেল থেকে পাস করলো ৪১ জন

দৈনিক সিলেট কন্ঠ
ডিসেম্বর ২৫, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণে ফলাফলে ফেল থেকে পাস করেছে ১ হাজার ১৮৭ পরীক্ষার্থী। তন্মধ্যে সিলেট বোর্ডের ৪১ জন রয়েছে।

এ ছাড়া পুনর্নিরীক্ষণের মাধ্যমে জিপিএ ৫ পেয়েছে ৭৬৯ শিক্ষার্থী। তন্মধ্যে সিলেট বোর্ডের ২৮ জন রয়েছে।

পুনর্নিরীক্ষণের ফলাফল অনুসারে, ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহী বোর্ডে ৫৮ জন, দিনাজপুর বোর্ডে ৮৯ জন, যশোর বোর্ডে ৪৩ জন, সিলেট বোর্ডে ৪১ জন, ময়মনসিংহ বোর্ডে ৩০ জন, চট্টগ্রাম বোর্ডে ৪৫ জন, কুমিল্লা বোর্ডে ১১৫ জন এবং বরিশাল বোর্ডে ১৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

এর বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে ২২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪১৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

পুনর্নিরীক্ষণের মাধ্যমে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহী বোর্ডে ৩৬ জন, দিনাজপুর বোর্ডে ৩৪ জন, যশোর বোর্ডে ৬১ জন, সিলেট বোর্ডে ৩৮ জন, ময়মনসিংহ বোর্ডে ৬৯ জন, চট্টগ্রাম বোর্ডে ২৯ জন, কুমিল্লা বোর্ডে ৩৭ জন এবং বরিশাল বোর্ডে ৪১ জন পরীক্ষার্থী। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৭৪ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে।