সিলেটTuesday , 27 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দেড় যুগ পর দেশে ফিরলেন সালমানের নায়িকা

Link Copied!

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
দুই যুগ ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা রোকসানা হাসি সোনিয়া। এবার তিনি দেশে ফিরলেন ১৮ বছর পর। গত ২১ ডিসেম্বর দেশে পৌঁছান ‘স্বপ্নের ঠিকানা’ খ্যাত অভিনেত্রী।

দেশে ফিরেই শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসে দেখা করেন সোনিয়া। এরপর ২৫ ডিসেম্বর চলচ্চিত্র ফিল্ম ক্লাবের নির্বাচনেও দেখা যায় তাকে।

Manual5 Ad Code

সোনিয়া বলেন, ‘এবারই দীর্ঘ সময় পর দেশে ফেরা হলো। করোনা না হলে ২০২০ সালেই আসতাম। বিমানের টিকিটও করা ছিল। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়। আরও কিছুদিন দেশে থাকার ইচ্ছা রয়েছে। আশা করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ফিরব।’

Manual7 Ad Code

আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছা নেই বলেও জানান প্রয়াত অমর নায়ক সালমান শাহ’র এই নায়িকা।

Manual3 Ad Code

তার কথায়, ‘এই মুহূর্তে সংসার ও সন্তান নিয়ে বেশ আছি। অভিনয় করার জন্য যে সময় দরকার সেটা দিতে পারব না। লন্ডনে আমি একটি রেডিওর সঙ্গে যুক্ত। পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও আছি। সেগুলো করতে করতেই সময় চলে যায়। তবে চলচ্চিত্রকে অনেক মিস করি।’

উল্লেখ্য, একসময় সালমান শাহ, রিয়াজ, বাপ্পারাজসহ জনপ্রিয় সব নায়কদের সঙ্গে অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সোনিয়া। ৫০টির অধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয় করেছেন নাটকেও।

Manual1 Ad Code
Manual3 Ad Code