সিলেটWednesday , 28 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মেট্রোরেল দিনে চলবে ৪ ঘণ্টা, ১০ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন

Link Copied!

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর তিনি অংশ নিয়েছেন সুধি সমাবশে। এরপর দুপুরের দিকে তিনি সবুজ পতাকা নেড়ে, লাল ফিতা কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেল চড়বেন। আর নগরবাসী মেট্রোরেলে চড়তে পারবেন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে।

মেট্রোরেল দিনে কতক্ষণ, কীভাবে চলবে এটি এখন নগরবাসীর জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Manual6 Ad Code

ডিএমটিএল সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর সকাল থেকে বাণিজ্যিকভাবে সর্বসাধারণের জন্য চলবে মেট্রোরেল। তবে শুরুতে পুরোপুরি চলবে না। ৪ ঘণ্টা করে চলবে, স্টেশনে ১০ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন। শুরুতে প্রতি ট্রেনে ২০০ জন যাত্রী বহন করা হবে।

Manual4 Ad Code

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ২৯ তারিখ সকাল থেকে আমাদের যে কর্মসূচি আছে, সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ চার ঘণ্টা চালানো হবে। প্রথমদিকে কোনো স্টেশনে ট্রেন দাঁড়াবে না। উত্তরা থেকে একটি ট্রেন আরেকটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। উভয়দিকে ট্রেনগুলো প্রতি ১০ মিনিট পর পর চলাচল করবে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা হলো তিন মাস পরে, সেটি ২৬ মার্চও হতে পারে। আমরা ওইদিন থেকে পূর্ণ অপারেশনে যাব। এই সময়ের মধ্যে মানুষ মেট্রোরেলের চড়ায় অভ্যস্ত হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস। শুরুতে মেট্রোরেল পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না।

Manual1 Ad Code
Manual8 Ad Code