সিলেটবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

এক স্কুলের তৃতীয় তলা থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যা

দৈনিক সিলেট কন্ঠ
ডিসেম্বর ২৮, ২০২২ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর বিমানবন্দর থানাধীন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছে। বিদ্যালয় ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করে।

প্রিয়াংকা গোয়ালা রিংকি (১৩) নামের ওই কিশোরী বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে লাক্কাতুরা এলাকার নিরেন গোয়ালার মেয়ে। গত পরশু সোমবার বিদ্যালয় ভবন থেকে লাফ দেয় রিংকি। পরে গতকাল মঙ্গলবার হাসপাতালে সে মারা যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রিয়াংকা গোয়ালা রিংকি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এবারের বার্ষিক পরীক্ষায় সে দুই বিষয়ে ফেল করে। এ ফলাফল গত সোমবার প্রকাশ করা হয়। সেদিন বিদ্যালয়ে ছিল রিংকি। দুই বিষয়ে ‘ফেল করার বিষয়টি সহ্য করতে না পেরে’ সেদিন বেলা ২টার দিকে সে বিদ্যালয় ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যায় রিংকি।

এদিকে, রিংকির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন তার মা। সে আবেদন গ্রহণ করা হয়। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই দিলীপ কুমার চন্দ্র সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।